• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

১৯ বছর পর বগুড়ায় আসছেন যাচ্ছেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনৈতিক হাতে খড়ি নেওয়া তারেক রহমান তার নিজ জেলায় ফিরছেন দলের কর্ণধার হিসেবে। ঘরের ছেলেকে বরণে তাইতো জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রং তুলি আচড়ে সাজানো হচ্ছে শহরের নবাব বাড়ি সড়কে। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। শোককে শক্তিতে পরিণত করে মা-বাবা হারানো প্রিয় সন্তানকে বরণে যেন প্রস্তুত হচ্ছে পুরো বগুড়া। কারণ এই জেলার মানুষের সঙ্গে তার সম্পর্ক যেন আত্মিক ও একান্তই ব্যক্তিগত।

সোমবার বিকেলে তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আগামী রোববার সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে রওনা করবেন তারেক রহমান। ওই দিন তিনি সেখানে রাত যাপন করবেন। পরদিন দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। তাঁর সফর ঘিরে জেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বগুড়ায় কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে রংপুর যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তবে তিনি বগুড়ায় পৌঁছেই রংপুর যাবেন নাকি পরদিন দোয়া মাহফিল শেষে রওনা করবেন, তা গুলশান কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়াও তাকে বরণে স্বাগতম বিলবোর্ড দেওয়া হচ্ছে। তাকে দেখতে বগুড়ার আপামর জনসাধারণ উদগ্রীব হয়ে আছে। সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে কোথায় অনুষ্ঠানটি করলে ভালো হয় তা নিয়ে আলোচনা চলছে।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার বলেন, তারেক রহমান বগুড়ার সন্তান। তার প্রতি এই অঞ্চলের মানুষের আবেগ ও ভালবাসা অনেক বেশি। তার সঙ্গে হাত মেলানোর জন্যও হাজার হাজার মানুষ সমবেত হবেন। গণদোয়ার স্থান হিসেবে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ও জিলা স্কুল মাঠ বিবেচনা করা হলেও জায়গা সংকটের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠকেই আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হচ্ছে।

তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম বলেন, ১২ জানুয়ারি বগুড়া শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়া শেষে তাদের অভিভাবক তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা হবেন। যাত্রাপথে বগুড়ার মহাস্থান শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। এছাড়াও সময় ও সুযোগ সাপেক্ষে শিবগঞ্জ থানাধীন মোকামতলা এলাকায় জনসভাতেও বক্তব্য রাখতে পারেন তিনি। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।

সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বছর পর আবারও ‘ঘরের ছেলে, ঘরে ফিরবে’ বরণে তাইতো কোনো কমতি রাখতে চায় না বগুড়াবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা, বগুড়ায় তার আগমন হবে আরেকটি ইতিহাসের অংশ।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

আরএ

  • রাজনীতি
  • তারেক রহমান
এ সম্পর্কিত আরও খবর
দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান
দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর আহ্বান
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় অভ্যর্থনা
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় অভ্যর্থনা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান
আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি
আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।