দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে তরুণদের সৃজনশীল ও প্রতিবাদী প্ল্যাটফর্ম ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি কালেক্টরেট চত্বরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে অবসরপ্রাপ্ত মেজর এম. এ. জলিল রচিত ‘অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা’ বইটি নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমার সবকিছুই ছিল ওসমান। যে রাষ্ট্রে সার্বভৌমত্বের মাথায় গুলি লাগে, অথচ অপরাধীরা ধরা পড়ে না—সেই রাষ্ট্রে আমরা ন্যায়বিচার চাই। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবুও ইনসাফের কথা বলার কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”
পাঠচক্র শেষে ঘোষণাপত্র পাঠ করেন খালেদ সাইফুল্লাহ। ঘোষণাপত্রে বলা হয়, ঝালাকাঠি ইনসাফ মঞ্চ হলো জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ঝালকাঠির তরুণদের একটি সৃজনশীল ও নাগরিক উদ্যোগ।
ঘোষণাপত্রে শহীদদের স্মরণ করে বিশেষভাবে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, তাঁর হত্যা কেবল একজন মানুষকে হারানোর ঘটনা নয়; এটি দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য একটি কঠিন প্রশ্ন। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর স্মরণে স্লোগান দেওয়া হয়। ইসলামিক সংগীত পরিবেশন এবং মুড়ি ও বাতাসা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরএ