দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভোট দিতে হবে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে। ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতির অবসান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই আমরা এবার ভোট দিবো।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বারের বিরাল্লা এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার আপনারাই কেন্দ্র পাহারা দেবেন। কেউ কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যারা টাকা নিয়ে ভোট কিনতে আসবে, তাদের আমরা প্রত্যাখ্যান করব।’
তিনি আরও বলেন, ‘নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।’
এদিন সকালে তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/অ