দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে গেছে জেলার সাধারণ জনজীবন। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানায়, সোমবার (৫ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।
আরএ