দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ওলামা লীগের সভাপতিসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) মাগরিব নামাজের পর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান।
আটকরা হলেন—কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন (৫৫) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহারাজ মল্লিক (৪৫)।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পূর্বের রাজনৈতিক মামলায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মাওলানা দেলোয়ার হোসেনকে এবং উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন এলাকা থেকে মো. মহারাজ মল্লিককে গ্রেপ্তার করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, পূর্বের ২৪ সালের রাজনৈতিক মামলায় দুই নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।
কে