দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার স্বামী রিফাতকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ছত্তার হাওলাদারের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফা আক্তার গৌরনদী উপজেলার টর্কী এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে স্বামী রিফাতের সঙ্গে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আরিফা আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী রিফাতকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
জে আই