দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সরদার।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে মোখলেছুর রহমান সরদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মোখলেছুর রহমান সরদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই