দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রেতাদের কাছে বিক্রয় মেমো না দেওয়ার অভিযোগে দুইটি ডিলার পয়েন্টকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং বিক্রয় মেমো প্রদান না করার প্রমাণ পাওয়া যায়।
অভিযোগের সত্যতা পাওয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কেউ নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে বা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে ভোক্তাদের সচেতন থাকতে হবে।
জে আই