দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোলায় সাতজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলা শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ বুলবুল। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে মাছ ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা, সোলেমানকে ১০ হাজার টাকা, মনিরকে ৫ হাজার টাকা এবং আব্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি তিন ব্যবসায়ীর কাছ থেকেও বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করা হয়।
আদালত জানায়, পর্যাপ্ত মাছ সরবরাহ থাকা সত্ত্বেও ভোলার মাছের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছিল। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা মূল্য তালিকা টানানো ছাড়াই নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত দামে মাছ বিক্রি করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অধিকাংশ ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যাবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জে আই