দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল এ আবেদন করে।
বিষয়টি নিশ্চিত করে আবু মোহাম্মদ বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করেছে।’
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতা ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে।
জামায়াতের এ নেতা আরও বলেন, আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বার কাউন্সিলের সাবেক হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, লাইব্রেরি সম্পাদক হাসালুন বান্না সোহাগ, সদস্য মো. মিনহজ, ফিরোজ কবির, আইনজীবী মো. সালাউদ্দিন প্রমুখ।