দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ভারতীয় মহিষসহ ৪ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (৪ জানুয়ারি) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৫টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ৪ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন—ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), একই গ্রামের মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) এবং শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।
বিজিবি জানায়, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় গরু চোরাচালান, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
এবি/