দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের শাহরাস্তিতে ২টি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি ও ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার উপলতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপলতা গ্রামের ফয়সাল হোসেন শাকিল ও লাভলী বেগম। ফয়সাল স্থানীয় বাসিন্দা আলমগীরের ছেলে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহারাস্তি মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে আলমগীরের বসতঘর তল্লাশি করে জব্দকৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় আলমগীর হোসেনের ছেলে ফয়সাল ও লাভলী বেগমকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৫ আগস্ট পরবর্তী সময় পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি লুট করার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ