দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার ফুলছড়িতে বিদ্যুতায়িত হয়ে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারী) গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানায়, বিকেলে নিজ ঘরে বিদ্যুতের সমস্যা দেখা দিলে মিন্টু নিজেই সমস্যাটি সমাধানের জন্য কাজ করতে থাকে। এসময় অসাবধানতায় বিদ্যুতায়িত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মিন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি