• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি
  • নলছিটি

‘হাদি হত্যার পেছনে যারা রয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না’

ঝালকাঠি প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৬, ২০:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে কিংবা দেশের বাইরে অবস্থানরত প্রত্যেক আসামিকেই আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকেও আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে। হাদি হত্যার পেছনে যারা রয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই তিনি সিদ্ধান্ত নেন নলছিটির এই গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে করার। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তার এখতিয়ারের মধ্যে থাকায় তিনি দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নলছিটির মানুষের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে, সেই উদ্দেশ্যেই তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের ও বিশ্বের সম্পদ। জনগণের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তার নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।’

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, ‘দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক, তারা দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, প্রতিদিন শত শত মানুষ এই লঞ্চঘাট ব্যবহার করে। এমন একটি বড় স্থাপনার নাম হাদির নামে রাখার মাধ্যমে তার আত্মত্যাগকে চিরস্মরণীয় করা হয়েছে। হাদি এখন শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও পরিচিত একটি নাম। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আন্দোলন-সংগ্রামে তার নাম উচ্চারিত হবে।

নৌ উপদেষ্টা আরও বলেন, ‘হাদি সততা ও নিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন। সেই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে তা হবে তার রক্তের সঙ্গে বেইমানি।’ তিনি জানান, হত্যাকাণ্ডের তদন্ত ও গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারছেন না।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এবি/

  • ওসমান হাদি
  • উপদেষ্টা সাখাওয়াত
এ সম্পর্কিত আরও খবর
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে সরকার
হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে সরকার
ওসমান হাদি হত্যা: পুরো চক্রের বিচারের দাবি পরিবারের
ওসমান হাদি হত্যা: পুরো চক্রের বিচারের দাবি পরিবারের
দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের
দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে ওসমান হাদির হত্যাকারীদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।