দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জ–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
এ সময় মো. মহিউদ্দিনসহ বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানসহ মোট নয়জন প্রার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শম কামাল, লেবার পার্টি আনিস মোল্লা, খেলাফত মজলিস নূর হোসেন নূরানী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় মো. মহিউদ্দিন বলেন, “আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করছি আমার প্রার্থিতা ফিরে পাবো।”
এর আগে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ–১ সংসদীয় আসনে এক শতাংশ সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁরা হলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই–বাছাইয়ের সময় তাঁদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য পাওয়া যায়।
আরএ