দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়ের পরে। সময়সীমা অতিক্রম করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে একই জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর না পেরোলে সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় না—এই বিধানকে কেন্দ্র করেই তার প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।
ইসি সূত্র জানায়, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে চাকরি ছাড়ার মাত্র চার মাসের মাথায় তিনি মনোনয়নপত্র দাখিল করায় আইনি বাধা তৈরি হয়েছে।
মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ১১ দলীয় জোটের ১৩টি মনোনয়নের ১২টি প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। মনিরা শারমিনকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।