• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

যশোরে জামায়াত প্রার্থীর মনোনয়ন ‘বাতিল’, বিএনপির স্থগিত

যশোর প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই আসনের আরও পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অপরদিকে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নপত্র দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) যশোর-১ (শার্শা) ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং অফিসার ও যশোরের জেলা প্রশাসক আশেক হাসান জানান, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মোসলেহ উদ্দিন ফরিদের সিআইবি প্রতিবেদনে ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডে বকেয়া দেখানো হয়েছে। যদিও তিনি বকেয়া পরিশোধের প্রমাণপত্র দাখিল করেছেন, তবে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।

রিটার্নিং অফিসার জানায়, এ বিষয়ে মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচনি আপিল আদালতে আবেদন করার সুযোগ পাবেন। বকেয়া ঋণ পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দিলে তা পুনরায় যাচাই করা হবে। সে ক্ষেত্রে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই আসনে মোহাম্মদ ইসহক নামের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইসহক দলীয় মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বাক্ষরের সামঞ্জস্য না থাকায় বাতিল হয়েছে আরেক স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র। জহুরুল চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

এই আসনে বিএনএফ প্রার্থী শাসছুল হকের মনোনয়ন পেন্ডিং রাখা হয়েছে। পাশাপাশি অগ্রণী ব্যাংকের আপত্তির কারণে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের প্রার্থিতা পেন্ডিং রাখা হয়েছে। কর্মকর্তারা তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যে গরমিল পেয়েছেন। পাশাপাশি তার ওপর নির্ভরশীল ব্যক্তির (স্ত্রী) তথ্যেও অসঙ্গতি রয়েছে। এসব ত্রুটি সংশোধন করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিলে তার প্রার্থিতা চূড়ান্ত বলে গণ্য হতে পারে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

এ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান জহির ও শাজাহান গোলদারের মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের সমর্থনের কাগজপত্র না থাকায় তাদের প্রার্থিতা পেন্ডিং রাখা হয়েছে। ত্রুটি সংশোধনের জন্য তাদের ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে রিটার্নিং অফিসের কার্যালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যে সব ত্রুটির কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল বা পেন্ডিং রাখা হয়েছে, সেগুলো সংশোধনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। এজন্য ৪ জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

আরএ

  • রাজনীতি
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
খোকসায় বিএনপি নেতার ওপর হামলা
খোকসায় বিএনপি নেতার ওপর হামলা
জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তুলে ধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
‘বিএনপির সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
‘বিএনপির সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও খারাপ হবে: খেলাফত মজলিস
বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও খারাপ হবে: খেলাফত মজলিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।