দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে প্রথম দফায় গত ২২ জুলাই অনুমতি না পেয়ে আগামী ২৮ জুলাই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির অনুমতি নিতে সোমবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে যান জামায়াতের আইনজীবীরা।
সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৩ জন আইনজীবীর সমন্বয়ে একটি প্রতিনিধি দল সিএমপি কার্যালয়ে যান।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, কারাবন্দি জামায়াত নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে আগামী ২৮ জুলাই চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলটি। দীর্ঘ ১০ বছর পর গত মাসে ঢাকায় প্রথম প্রকাশ্যে সমাবেশ করে তারা।
গত ২২ জুলাই চট্টগ্রামে সমাবেশের প্রস্তুতি নিয়েও পুলিশের অনুমতি না মেলায় সফল হয়নি তারা। আগের মতো সোমবারও সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনটি গ্রহণ করে সিএমপি।
প্রতিনিধি দলে ছিলেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সেক্রেটারি অ্যাডভোকেট কবির হোসাইন, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আফসারুর রশীদ, অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট আহমদ কবির করিম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট মো. কায়সার এবং অ্যাডভোকেট সাকিবুর রহমান।