দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সাড়ে ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি চালকসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আটজন। শহরের চাষাঢ়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় কারখানায় অগ্নিকাণ্ডের খবরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে চালক মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।