দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি সশরীরে চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে, দুপুর দেড়টার দিকে সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গাড়িযোগে চকরিয়ার উদ্দেশে রওনা দেন।
দলীয় ও ব্যক্তিগত সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদান শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
উল্লেখ্য, রোববার পর্যন্ত কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এদিন এখন পর্যন্ত কেবল একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জে আই