• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

ঝালকাঠি-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত 

ঝালকাঠি প্রতিনিধি
  ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অন্যদিকে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে দলীয় প্রার্থী করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে ঝালকাঠি-২ আসনে ইলেন ভুট্টো এবং ৪ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নাম ঘোষণা করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে শনিবার তা চূড়ান্ত অনুমোদন পায়।

ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এ অঞ্চলের রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত একটি নাম। প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টোর হাত ধরেই তার রাজনীতিতে পদচারণা শুরু। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে দীর্ঘ বিরতির পর এবার তার মনোনয়ন এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।

দলীয় সূত্র জানায়, নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া ও অভিজ্ঞ রাজনীতিকদের ওপর আস্থা রাখার কৌশলের অংশ হিসেবেই ইলেন ভুট্টোকে এবার প্রার্থী করেছে কেন্দ্রীয় বিএনপি।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, ‘দল আমাকে যে আস্থা ও সম্মান দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আমার লক্ষ্য, ঝালকাঠির মানুষ যেন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না।’

ঝালকাঠি-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া রফিকুল ইসলাম জামাল বিএনপির একজন পরিচিত ও সক্রিয় মাঠপর্যায়ের নেতা। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, ২০০৮ সালের নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোট পেয়ে তিনি এ আসনে দলের শক্ত ভিত্তি গড়ে তুলেছিলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। ইসলামি মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে নদীভাঙন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।’

তিনি জানান, ঝালকাঠি থেকে আমুয়া পর্যন্ত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি।

আরও পড়ুন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ঝালকাঠির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিজ্ঞ নেতৃত্ব, সাংগঠনিক প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় গণসংযোগ—সব মিলিয়ে দুই আসনেই এবার বিএনপি শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি দলটির নেতাকর্মীদের।

/অ

  • ঝালকাঠি
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
‘বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি’
‘বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি’
‘ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।