দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালীগঞ্জে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া (২৪), একই গ্রামের ইসহাকের মেয়ে আনাবি (১১) এবং ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত নজর উদ্দিনের স্ত্রী কমলা বেগম (৫৫)।
কালিগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় আড়িখোলা রেলব্রিজ ও দেয়ালটেকমুখী সড়কের মাঝামাঝি অংশে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় তিনজন ট্রেনে কাটা পড়েন।
নিহতরা ট্রেনের শব্দ শুনতে পাননি উল্লেখ করে ওসি বলেন, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে আইনগত প্রক্রিয়া চলমান।
এবি/