দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে মাটিচাপা মরদেহের হাত দেখতে পান। খবর পেয়ে গহীন পাহাড়ের পাদদেশে মাটিচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। মানুষটির বয়স ২০-২৫ বছর হতে পারে। তার পরনে জিন্সপ্যান্ট ও হাত পেছনে বাঁধা অবস্থায় একপাশ অবস্থায় ছিল।
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।