দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ বিপ্লব মিয়া, আশুতোষ কুমার সাহা, করিম মিয়া, কবির হোসেন, সুমন খান, শফিক তালুকদার, মো. শাকিল, হেলাল উদ্দিন, নওজেস আলী, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক ও আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জে আই