দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে গহীন পাহাড়ে নুরুল আবসার ওরফে এরশাদ (৪২) নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের গহীন পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করে হয়। নিহত এরশাদ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের নুর বক্সের ছেলে। মাদক ব্যবসা নিয়ে জটিলতার কারণে কোনো পক্ষ তাকে কুপিয়ে হত্যার পর পাহাড়ে মরদেহ ফেলে যেতে পারে বলে ধারণা পুলিশের।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড পাহাড়ের গভীর বন থেকে এরশাদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। তাকে লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পিঠে আগুনের ছ্যাঁকার ক্ষতও আছে। সকালে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাম না প্রকাশ শর্তে সীতাকুণ্ড থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত এরশাদ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। এখানেও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হতে পারে।