• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় যুবদলের স্বাগত মিছিল

বগুড়া প্রতিনিধি
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৮ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সাতমাথা হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্বাগত মিছিলে অংশ নেয় জেলা যুবদলের সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী। লিডার আসছে স্লোগানে স্বাগত মিছিলটি রুপ নেই আনন্দ আয়োজনে। মিছিলের পূর্বে হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, সকল জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান। তার আগমনের খবরে শুধু বগুড়া নয় সারা দেশের কোটি জনতা খুশির জোয়ারে ভাসছেন।

বাদশা বলেন, তারেক রহমান বিএনপি'র প্রতিষ্ঠাতা এই বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে ধারণ করে সুদীর্ঘ বছর তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার কোন কমতি নেই। আগামী ২৫ তারিখ তাইতো তাকে নিজ দেশে বীরের বেশে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বাদশা দৃঢ় কন্ঠে বলেন তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশে চলমান সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে।

আরও পড়ুন

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তৌহিদ, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যে মানুষটি দীর্ঘ ১৭টি বছর লড়াই সংগ্রাম করে গেছেন তিনি বগুড়ার কৃতি সন্তান ও তাদের অভিভাবক তারেক রহমান। মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেও লড়াই করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য। দীর্ঘ প্রায় ১৮টি বছর ভিনদেশে থেকে অবশেষে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি আগামী ২৫ তারিখে দেশে ফিরছেন যা তাদের কাছে অত্যন্ত আনন্দের। যাকে দেখে রাজনীতিতে আসা, যার অনুপ্রেরণাতেই যুবদলের পতাকাতলে আজ সারাদেশে লাখ লাখ যুবনেতারা ঐক্যবদ্ধ সেই তারেক রহমানের আগমনকে ঘিরে তারা আনন্দ মিছিলের আয়োজন করেছেন যেখানে অংশ নিয়েছেন জেলার কয়েক হাজার নেতাকর্মী। এখন থেকে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে ছোট ছোট স্বাগত মিছিলের আয়োজন করবেন তারা। তাদের প্রত্যাশা তারেক রহমান বগুড়া সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

জে আই

  • বিএনপি
  • তারেক রহমান
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।