দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীর চৌমুহনীতে কোরান তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী চৌমুহনীর একটি কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এসময় আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি। এই সময় সুমন আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। এই সময় আরো উপস্থিত ছিলেন চৌমুহনী ব্যবসায় সমিতির সভাপতি হুমায়ন কবির, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরু আমিন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আজাদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি স্বপন, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহীন, যুবদল নেতা মোচাক সুমন, সহ যুবদল ছাএদল ও বিএনপির বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জে আই