দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে একটি খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ওয়াপদা অফিস সংলগ্ন এলাকায় "ওয়ান নাইট শর্ট-পিছ ক্রিকেট টুর্নামেন্ট" খেলার মাঠে এ দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু, কোষাধ্যক্ষ আজমুল হুদা মিঠু, সায়মা গ্রুপের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
ওয়াপদা ক্লাবের আয়োজিত টুর্নামেন্টে খেলায় ২০টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচ খেলেন শাপলা একাদশ বনাম পশ্চিম সৈয়দপুর একাদশ।
খেলাটি পরিচালনা করেন ওয়াপদা ক্লাবের সদস্য মিরাজ, রাহাদ, সিফাত, তানজিদ, আজগর, রিফাত, ইমরান।
আরএ