দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আম্বিয়া বেগম (৪৫) নামে এক বিধবা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার কিছমত জামুয়া গ্রামে বিধবা এই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত আম্বিয়া জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী। তার বাদশা খান নামে ২০ বছরের এক পুত্র সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহজাহান আলী বলেন, শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আর বলেন, শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জনা যায়নি।