দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা।
শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কবিরহাট উপজেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে আসতে শুরু করেছেন। এসময় নেতাকর্মীদের বলতে শোনা যায় শেখ হাসিনা সরকার, বারবার দরকার।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শান্তি সমাবেশে আসা দেলোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগের সমর্থক বলেন, বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্য শুরু করেছে। আমরা সেই প্রতিবাদে এই সমাবেশে এসেছি। আগামী দিনেও আমরা এই সরকারকে চাই।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ স্বরূপ আজকের এই শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশ। আমরা বিএনপিকে বলতে চাই, আমরা মাঠে আছি। সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের ঠাঁই নেই।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।