দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘটে গেছে উদ্ভট এক ঘটনা। ডাব খাওয়ার জন্য নারিকেল গাছে উঠেছিলেন শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি। কিন্তু, ডাব খেয়ে গাছেই ঘুমিয়ে পড়েন তিনি। বারবার উচ্চস্বরে ডাকলেও সাড়া দিচ্ছিলেন না তিনি।
উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় কয়েকজন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হন শাহেন শাহকে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে ঘটে এ ঘটনা।
গাছ থেকে নামানোর পর শাহেন শাহ ফায়ার সার্ভিসের সদস্যদের বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি।
প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়ে নিয়েন।’
স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই ব্যক্তি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। তার বিস্তারিত পরিচয় জানতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।
আরএ