দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পারতে গিয়ে নারকেল গাছ থেকে পরে একজনের মৃত্যু হয়েছে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বলেন, সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৫৫) রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। পেশায় তিনি ডাব ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আমানুল্লাহ বলেন, রমজান আলী মানুষের বাড়ি থেকে ডাব সংগ্রহ করে পরে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য নারকেল গাছে উঠেন। হঠাৎ করেই তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান আলীকে তাকে উদ্ধার করে। এরপর রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রমজান আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আমানুল্লাহ।
আরএ