দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন নাফনদীতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মিয়ানমার ওপারে বিলাসীর দ্বীপ ও তোতার দ্বীপ এলাকায় নবী হোসেন গ্রুপ এবং মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলি হয়। এতে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে প্রায় টানা দুই ঘণ্টা নাফনদী এলাকাজুড়ে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির তীব্রতায় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী, খারাইংগা ঘোনা, বালুখালীসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা জানান, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। অল্প সময়ের মধ্যেই গোলাগুলি ব্যাপক আকার ধারণ করে।
তিনি আরও জানান, এত তীব্র গোলাগুলি এর আগে কখনো শুনিনি। ভয়ে মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে যায়।
সিরাজুল মোস্তফা জানান, মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি হোয়াইক্যং বাজারসংলগ্ন বাবুলের বাড়ি ও আশপাশের বিভিন্ন গাছে আঘাত হানে। বর্তমানে সীমান্তবর্তী এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
আরএ