দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো- মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে সাজিম (১২)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সেখানে যায়।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।