দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে ট্রাকের চালক এবং একজন ব্যবসায়ী রয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার বাসিন্দা ট্রাকচালক সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা মুরগি ব্যবসায়ী আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী হাস-মুরগী বোঝাই ট্রাক সামনে থাকা অপর একটি কার্ভাডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যান। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরএ