দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান।
বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই তিনি এ পদে নির্বাচিত হন। তার পুনঃনির্বাচনের সংবাদে জন্মভূমি পিরোজপুরে অভিনন্দন ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে।
নির্বাচনে তার বিজয়কে স্বাগত জানিয়ে পিরোজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাকে অভিনন্দন জানাচ্ছে। সকলের বিশ্বাস তার নেতৃত্ব ডিইউজের সাংগঠনিক শক্তিকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করবে।
পুনরায় নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় সাঈদ খান বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আমি সততা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে পালন করতে চাই। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে পিরোজপুরবাসী ও সহকর্মী সংবাদকর্মীরা প্রত্যাশা করেছেন—হাফিজ আল আসাদ সাঈদ খান আগামী দিনে সাংবাদিক সমাজের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং পেশার মর্যাদা রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজ জেলা পিরোজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরএ