দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে আজাদ শেখ (৩০) নামে এক যুবলীগ কর্মীকে দুবৃত্তরা খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলায় ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এই মিছিলে আসেন আজাদ শেখ। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর ১১ নম্বর পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হামলা করে। এ হামলায় আজাদ শেখ মারা যান। এ ছাড়াও জনি সরদার নামে অপর এক যুবলীগ কর্মী আহত হন। আহত জনি সরদার একই ইউনিয়নের আজিব সরদারের ছেলে।
কালিয়া থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।