• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

ভাতার কার্ড দেয়ার নামে প্রতারণা, ভুয়া জামায়াত কর্মী আটক

বগুড়া প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আটক ব্যক্তির নাম মো. মোকছেদ আলী (৪৭)। তিনি বগুড়া সদর থানাধীন ইসলামপুর হারিগাড়ী-উত্তরপাড়ার বাসিন্দা। এ ঘটনায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীদের পক্ষে মো. মোমিনুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিযুক্ত মোকছেদ আলী ও তার সঙ্গীরা বড় বেলাইল গ্রামের মানুষদের জানায় যে, তারা যদি 'দাঁড়ি পাল্লা' প্রতীকে ভোট দেন, তবে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাতার কার্ড করে দেওয়া হবে। আসামির এই কথায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের কিছু দরিদ্র মানুষ তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোকছেদ আলীর কাছে জমা দেয়।

শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযুক্ত মোকছেদ আলী পুনরায় ওই গ্রামে যান এবং যাদের এনআইডি কার্ড নেওয়া হয়েছিল, তাদের সমাজসেবা অধিদপ্তরে আবেদনের একটি অনলাইন ফরম দেখান। এরপর তিনি কার্ড করে দেওয়ার অনলাইন খরচ বাবদ জনপ্রতি ২৫০ টাকা করে দাবি করেন। বড় বেলাইল হিন্দুপাড়া গ্রামের জনৈক গোপীনাথ, মিলন ও জমনী রানীসহ আরও কয়েকজনের কাছ থেকে তিনি প্রতি কার্ডের জন্য ২৫০ টাকা করে নেওয়া শুরু করলে বিষয়টি গ্রামের মো. মোমিনুল ইসলামসহ স্থানীয় লোকজনের নজরে আসে।

সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মোমিনুল ইসলাম সঙ্গীয় শ্রী বিপ্লব কুমার গুপ্ত ও মিলনের সহায়তায় গোপীনাথের বাড়ির সামনের খোলা স্থানে মোকছেদ আলীকে আটক করেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাতা কার্ড সংক্রান্ত বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এতে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনসহ সাধারণ মানুষজন উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মো. মোমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে কিছুক্ষণের মধ্যেই বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিবেশ শান্ত করে অভিযুক্ত মোকছেদ আলীকে হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও মোকছেদ আলী কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সাবেক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ

বাদী মো. মোমিনুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, মোকছেদ আলী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ লোকজনকে প্রলোভন ও ভুল বুঝিয়ে কার্ড করে টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুল আলম বলেন, তারা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোকছেদ নিজেকে জামাত কর্মী দাবি করলেও এ বিষয়ে তারা দায়িত্বশীল নেতৃবৃন্দদের মাধ্যমে এখনো নিশ্চিত হতে পারেননি। তবে তিনি দাঁড়িপাল্লার ভোট প্রার্থনা করেই ভাতা কার্ড করে দেয়ার নামে প্রতারণা করছিল বলে জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কে

  • প্রতারণা
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
সেনা ও র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার
সেনা ও র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার
প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ
প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ
রাশিয়া থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি, প্রতারণার অভিযোগ!
রাশিয়া থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি, প্রতারণার অভিযোগ!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।