দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলছেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক বিশ্বে এ দেশকে মর্যাদাশীল করেছে। ইনশাআল্লাহ তার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমরা আশা করি আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় অফিস স্মার্টকরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি এক দফা আন্দোলনের নামে অহেতুক দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে চায়। তারা আন্দোলনের নামে সহিংসতা করার চেষ্টা করে যাচ্ছে। দেশের মানুষ তাদের সেই অস্থিরতাকে প্রতিহত করবে।
আ.লীগের এই শীর্ষ নেতা বলেন, আগামী নির্বাচন হবে অনেক কঠিন। সেই নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে। নৌকাকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সহ-সভাপতি অ্যাড. সৈয়দ আশারফ হোসেন লাভু, অ্যাড. জুলফিকার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ।