দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এসময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে গরু পারাপারের উদ্দেশে সবুজ ইসলামসহ কয়েকজন যুবক ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। ওই সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান সবুজ। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এলেও মরদেহটি নিয়ে যায় বিএসএফ।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মরদেহ হস্তান্তরের বিষয়টি পাটগ্রাম থানা পুলিশ নিশ্চিত করেছে।
আরএ