দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের মধুপুরে কোরআন তেলাওয়াত (খতম) ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মধুপুর অডিটরিয়ামের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া এখন দেশের সর্বজনীন নেত্রীতে পরিণত হয়েছেন। তার জন্য দেশের সবাই দোয়া করছেন। আপনারা দোয়া করুন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। যারা সামনের নির্বাচনকে বানচালের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যেন নস্যাৎ হয়ে যায়।
টাঙ্গাইল-১ (মধৃপুর-ধনবাড়ী) মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দেওয়ার দাবিতে মধুপুর ধনবাড়ীর মানুষ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, মধুপুর-ধনবাড়ীর জনগণের চাহিদার প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন নিয়ে নতুন করে ভাববার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত করা হয়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী নিজেই দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
/অ