দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ২০২৪-এর বিপ্লবের পর প্রমাণ হয়েছে এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। কারণ যুবসমাজ এদেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে এদেশের মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে।
তাই খেলাফত মজলিস পণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, যেখানে মুসলিম- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়া হবে। সেই লক্ষ্য নিয়ে খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।
সভায় নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।
/অ