দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদুপরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় অভিনব কায়দায় ৬ জনকে আটক করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মিনি পিকাপ, মোটর সাইকেল, স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সম্প্রতি ফরিদপুর জেলায় চেতনানাশক ঔষধ মিশিয়ে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ডাকাতদলকে ধরতে র্যাব-৮ (ফরিদপুর ক্যাম্প) কার্যক্রম শুরু করে ।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর কোতয়ালী থানাধীন কানাইপুরের এক বাড়িতে একদল ডাকাত ডাকাতি করছে। এমন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৮।
ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ৬ জনকে আটক করে । আটককৃতরা হলেন, মো. শহিদুল মোল্লা (৩১), মোঃ হাদি ইকবাল (৩৪), মো. বেলায়েত হোসেন(৩৫), মো, নিশাদ মোল্লা(৪০), মো. রিপন ফকির(৩৩), মোছা. সেলিনা আক্তার(২৫) এবং তার স্বামী মো. হাদি ইকবাল। এসময় ওয়াহিদ নামের একজন পালিয়ে যায়।