দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাত বছরের ঊর্মিলাকে বসিয়ে রেখে পুকুর পাড়ের ঘাস পরিষ্কার করছিলেন জীম বেগম। একটু পর ঊর্মিলা হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে পানিতে লাফ দেন জীম। সাঁতার না জানায় পুকুরের পানিতে দুজনই ডুবে মারা যান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে।
নিহত জীম বেগম ওই গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী ও শিশু ঊর্মিলা রুহুল আমিনের মেয়ে। তারা সম্পর্কে মামি-ভাগনি।
সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে মামি-ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।