দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরের অর্ধ-দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা।
কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজকে বিকেলের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।
এদিকে, কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।
আরএ