দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা বাদ আছর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম হোসেন এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন মাস্টারসহ ইউনিয়ন বিএনপির সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য বিশেষ দোয়া করেন।
জে আই