দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরণে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে হয়তো তিনি মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
আরএ