দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে ট্রান্সফরমারের জরুরি সংস্কার, সংরক্ষণ কাজ ও গাছের ডালপালা কাটার কারণে নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজের অংশ হিসেবে আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের লাইন বন্ধ থাকবে।
এ সময় এই ফিডারের আওতায় থাকা উপশহর ডি ব্লকের মেইন রোড, ই-ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা প্রদানে সবার সহযোগিতা কামনা করেছেন।
আরএ