দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৫) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পবহাটি মণ্ডলপাড়া এলাকার ব্যবসায়ী ও মেকার মুরাদ হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই আলম মণ্ডলের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ ও তার সহযোগীরা মুরাদ হোসেনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মুরাদকে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনা মাত্রই আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামীকে ধরতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেওয়া হবে।
জে আই