দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-শাহজালাল বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৪০) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৫০)। সম্পর্কে তারা চাচা ও ভাতিজা হন।
এ বিষয়ে স্থানীয় কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্থানীয়রা বৃহস্পতিবার ভোরে নিহতদের বাড়ির পাশে ওই দুই ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসাপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহত ওই ২ ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।